× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৩:৪২ পিএম

অজ্ঞানপার্টির ফাঁদে ২৫ লাখ টাকা খোয়ালেন দুই গরু ব্যবসায়ী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৩:৪২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত-নাবিস্কো মোড়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুই গরু ব্যবসায়ী। এতে তাদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।

অজ্ঞান হয়ে পড়া ওই দুই ব্যবসায়ীর নাম মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। পরে অচেতন অবস্থায় রাত ২টার দিকে মো. হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আনোয়ার হোসেনকে ভর্তি করা হয় কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে।

জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরগাওয়াইয়া গ্রাম থেকে রাজধানীতে এসেছিলেন তারা। সঙ্গে নিয়ে এসেছিলেন ২৮টি গরু।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘হাসান নামে একজনকে অচেতন অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে। তার কাছ থেকে ২৫ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েই তিনি এই অবস্থায় পড়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এ ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে কোরবানির পশুবিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের মধ্যে। পুলিশ বলছে, তদন্ত শুরু হয়েছে।

Link copied!