× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:২১ পিএম

শীতে ছিন্নমূল মানুষের পাশে ‘স্বপ্ন’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শীতে অসহায় মানুষের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে দেশের বৃহত্তর রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। অসহায় মানুষের মধ্যে সবচেয়ে মানবেতর জীবনযাপন করেন বাড়ি-ঘর হারানো মানুষরা। তাঁদের জন্য শীতের রাতে অস্থায়ীভাবে আউটলেটে রাত্রিযাপন এবং খাবারের ব্যবস্থা করে দিচ্ছে ‘স্বপ্ন’।

এরইমধ্যে ঢাকার বাইরের বেশকিছু আউটলেটে থাকার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। খোলা আকাশের নিচে অবস্থান করা এসব অসহায় মানুষদের জন্য তাঁবু খাটিয়ে শীত থেকে রক্ষার জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’। যা এরইমধ্যে সবমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে ।

এসব অসহায় মানুষদের থাকার জন্য কম্বল, খাবার এর ব্যবস্থা করে দিয়েছে প্রতিষ্ঠানটি । পুরো শীতজুড়ে স্বপ্ন-এর পালবাড়ী যশোর, চুয়াডাঙ্গা কলেজ রোড, চট্টগ্রাম খুলশী আউটলেটের পাশে এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ‘স্বপ্ন’।

Link copied!