× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৫২ পিএম

জোগান থাকার পরও বেড়েছে সবজি ও মুরগির দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৫২ পিএম

জোগান থাকার পরও বেড়েছে মাছ, সবজি ও মুরগির দাম।  ছবি : সংগৃহীত

জোগান থাকার পরও বেড়েছে মাছ, সবজি ও মুরগির দাম। ছবি : সংগৃহীত

সরবরাহ ভালো তারপরও রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজিতেই কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। একই সঙ্গে বিদেশি ও সোনালি মুরগির দামও বেড়েছে। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দাম আর আলুর দাম কেজিতে কমেছে ১০ টাকা।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজারে শীতকালীন সবজি গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শিম কেজিতে ১০ টাকা বেড়ে বাজার ভেদে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো ৫০ থেকে ৮০ টাকা, গাজর, মূলা, ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, শালগম ৭০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকা পিস বিক্রি হচ্ছে।

বাজারে গ্রীষ্মকালীন সবজি বরবটি ১৬০ টাকা, বিভিন্ন প্রকারের বেগুন ৬০ থেকে ১০০ টাকা, কচুর লতি, ধুন্দল ও কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। এ ছাড়া পেঁপে ও মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং খিরাই ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

লেবুর হালি ১০ থেকে ৩০ টাকা, দেশি ধনেপাতা ১০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ৬০ থেকে ৮০ টাকা কেজি, কাঁচকলা হালি প্রতি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চালকুমড়া ৫০ টাকা পিস, ক্যাপসিকাম ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে লাল শাক আঁটি ১০ টাকা, লাউ ও পুঁই শাক ৪০ টাকা, কলমি, ডাটা ও পালং শাক ১৫ টাকা আঁটি প্রতি বিক্রি হচ্ছে।

নতুন আলু কেজিতে ৫ টাকা কমে ২৫ টাকা, পুরোনো আলু ২০ টাকা, পুরোনো দেশি পেঁয়াজ কেজিতে ১৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা, নতুন পেঁয়াজ ৫০ টাকা এবং পেঁয়াজ কলি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকা, চায়না আদা ২৪০, রসুন দেশি ১০০ এবং ইন্ডিয়ান ১৭০ থেকে ১৮০ টাকা, দেশি মশুর ডাল ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, হাঁসের ডিম ২০০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাজারগুলোতে সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩১০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার কেজিতে ১০ টাকা বেড়ে ৩২০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা, ব্রয়লার কেজিতে ৫ টাকা বেড়ে ১৮৫ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৭৬০ টাকায়, গরুর কলিজা ৭৬০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ এবং খাসির মাংস কেজিপ্রতি ১২০০শ টাকায় বিক্রি হচ্ছে।

৩০০ গ্রাম ওজনের ১ কেজি ইলিশ মাছ ১ হাজার টাকা, এক কেজি চাষের শিং মাছ আকারভেদে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকায়, দেশি শিং মাছ ১ হাজার থেকে ১২০০শ টাকা, প্রতি কেজি রুই ও কাতল মাছ দাম বেড়ে আকারভেদে ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৮০০ থেকে ১ হাজার টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়, বোয়াল মাছ ও টেংরা মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ও কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকায়, মলা ও কাচকি মাছ ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!