রাজধানীর অভিজাত পাঁচতারকা হোটেল রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এ জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচিত হলো রমজান ২০২৬-এর বিশেষ আয়োজন। প্রেস ব্রিফিং ও ফুড টেস্টিং সেরিমনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ইফতার, ডিনার, সেহরি ও প্রিমিয়াম টেকঅ্যাওয়ে প্যাকেজ। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, দৈনিক পত্রিকা, লাইফস্টাইল ম্যাগাজিন এবং জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হোটেলের ব্যবস্থাপনা ও কুলিনারি টিম রমজান উপলক্ষে বিশেষভাবে পরিকল্পিত মেনুর বিস্তারিত তুলে ধরেন। অতিথিদের জন্য পরিবেশন করা হয় সিগনেচার ইফতার আইটেম, লাইভ স্টেশন, ঐতিহ্যবাহী রমজানি পদ এবং বৈচিত্র্যময় ডেজার্ট। এরাবিয়ান, আন্তর্জাতিক ও দেশীয় স্বাদের সমন্বয়ে সাজানো এ আয়োজন রমজানের ঐতিহ্য ও সৌহার্দ্যের আবহকে এক টেবিলে একত্রিত করেছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, প্রতিটি পদ প্রস্তুত করা হয়েছে ফার্ম-ফ্রেশ ও অর্গানিক উপকরণ ব্যবহার করে, যাতে অতিথিরা সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের খাবার উপভোগ করতে পারেন। অতিথিদের স্বাস্থ্যসচেতন খাদ্যাভ্যাসে উৎসাহিত করতে বুফের প্রতিটি আইটেমের পাশে ক্যালোরি উল্লেখসহ বিশেষ ফুড লেবেল সংযুক্ত করা হয়েছে, যা ঢাকার হোটেল শিল্পে একটি অনন্য উদ্যোগ।
রমজান ২০২৬ উপলক্ষে ইফতারসহ বুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩ হাজার ৯৯৯ টাকা (নেট), যেখানে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় থাকছে। ফ্যামিলি-ফ্রেন্ডলি এ আয়োজনের অংশ হিসেবে শিশুদের জন্য থাকছে ‘কিডস ইট ফ্রি’ সুবিধা। বুফে সেহরির মূল্য জনপ্রতি ২ হাজার ৬৬৬ টাকা (নেট), যেখানে একইভাবে গ্রুপ ডিসকাউন্ট ও ‘কিডস ইট ফ্রি’ সুবিধা প্রযোজ্য।
এছাড়া, ঘরোয়া ও কর্পোরেট আয়োজনের কথা বিবেচনা করে হোটেলটি উন্মোচন করেছে প্রিমিয়াম ইফতার টেকঅ্যাওয়ে বক্স। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বক্সগুলো পাওয়া যাবে- সিলভার ৪ হাজার ৫০০ টাকা (নেট), গোল্ড ৬ হাজার ৫০০ টাকা (নেট) এবং প্লাটিনাম ৮ হাজার ৫০০ টাকা (নেট)। বক্সগুলোর ক্ষেত্রেও সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রযোজ্য, যা বৃহৎ পরিসরের অর্ডারের জন্য একটি আদর্শ সমাধান।
পুরো রমজান মাসজুড়ে চলবে আকর্ষণীয় ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন, যেখানে প্রতিদিন থাকছে পুরস্কার জয়ের সুযোগ। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে প্রাণবন্ত মিডিয়া ইন্টারঅ্যাকশন সেশন এবং রমজান স্পেশাল মেনু সমৃদ্ধ লাঞ্চের মাধ্যমে। অতিথিরা বৈচিত্র্যময় খাবারের সমাহার, নান্দনিক পরিবেশন ও প্রতিযোগিতামূলক মূল্যের ভূয়সী প্রশংসা করেন।
রমজান ২০২৬-কে কেন্দ্র করে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল রাজধানীতে প্রিমিয়াম অথচ সাশ্রয়ী রমজান আতিথেয়তার নতুন মানদণ্ড স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। সেরা পাঁচতারকা খাবার, সেরা দামে।

