× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫৬ পিএম

ন্যাশনাল ফাইন্যান্স ও টয়োটার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি সম্প্রতি টয়োটা বাংলাদেশ লিমিটেড (টিবিএল)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। টয়োটা বাংলাদেশ লিমিটেড হলো টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক এবং টয়োটা টুসো জাপান-এর শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি ব্র্যান্ড নিউ টয়োটা গাড়ির সম্মানিত গ্রাহকদের জন্য অটো লোন সুবিধা প্রদান করবে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য নতুন টয়োটা গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও সহজ, সমৃদ্ধ এবং অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর অত্যাধুনিক শোরুমে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব ইরতেজা আহমেদ খান এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব প্রেমমিত সিং চুক্তিতে স্বাক্ষর করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!