× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:৩০ পিএম

ঈদে ৯৫ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ করেছে : বিজিএমইএ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের তৈরি পোশাক খাতের অধিকাংশ কারখানায় শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি।

সোমবার (২৫ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে মোট ২ হাজার ১৩৩টি পোশাক কারখানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ঢাকায় রয়েছে ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি কারখানা।

বিজিএমইএর তথ্যমতে, চালু থাকা কারখানাগুলোর মধ্যে ২ হাজার ২১টি প্রতিষ্ঠান ইতোমধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে। শতাংশের হিসাবে যা প্রায় ৯৫ শতাংশ। বোনাস দেওয়া কারখানার মধ্যে ঢাকায় রয়েছে ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামে ৩১২টি।

অন্যদিকে, ঈদ উপলক্ষে মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি কারখানা। যা মোট কারখানার প্রায় ৩৬ শতাংশ।

এ ছাড়া এপ্রিল মাসের বেতন পরিশোধের ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। তথ্য অনুযায়ী, ২ হাজার ১১৭টি কারখানা শ্রমিকদের এপ্রিলের বেতন পরিশোধ করেছে, যা মোট চালু কারখানার ৯৯ শতাংশের বেশি।

রূপালী বাংলাদেশ

Link copied!