× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১১:০৫ পিএম

নতুন পে-স্কেলে বেতন দ্বিগুণ হবে যাদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১১:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল কার্যকরের লক্ষ্যে জোর প্রস্তুতি চালাচ্ছে সরকার। নতুন এই বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের মূল বেতন বা বেসিক সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

এর পাশাপাশি অপেক্ষাকৃত নিম্ন স্তরের অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ বা শতভাগ বৃদ্ধির বিষয়েও নীতিনির্ধারণী পর্যায়ে জোরালো আলোচনা চলছে। সরকারের এই বিশেষ আর্থিক সুবিধার আওতায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও আসতে পারেন।

নতুন পে-কমিশনের সম্ভাব্য সুপারিশ ও খসড়া তালিকা অনুযায়ী, বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষদের মূল বেতন ৫০ হাজার টাকা। নতুন কাঠামোতে ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তাদের বেসিক বেতন বেড়ে দাঁড়াবে ৭৫ হাজার টাকায়। একইভাবে ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বিদ্যমান ৩৫ হাজার ৫০০ টাকার বেসিক বেড়ে হবে ৫৩ হাজার ২৫০ টাকা।

সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বর্তমান ২৯ হাজার টাকার মূল বেতন বেড়ে ৪৩ হাজার ৫০০ টাকা এবং নবম গ্রেডের কলেজ প্রভাষকদের ২২ হাজার টাকার বেসিক বেড়ে ৩৩ হাজার টাকা হবে। এ ছাড়া দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের ১৬ হাজার টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে ২৪ হাজার টাকায়।

অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকারের টেবিলে বর্তমানে দুটি সম্ভাব্য হিসাব পর্যালোচনায় রয়েছে, যার একটি ৫০ শতাংশ এবং অন্যটি শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধি। ১১তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের বর্তমান মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা।

এটি ৫০ শতাংশ বাড়লে ১৮ হাজার ৭৫০ টাকা এবং দ্বিগুণ হলে ২৫ হাজার টাকা হবে। ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বর্তমান ৯ হাজার ৩০০ টাকার বেসিক ৫০ শতাংশ বৃদ্ধিতে ১৩ হাজার ৯৫০ টাকা এবং দ্বিগুণ বৃদ্ধিতে ১৮ হাজার ৬০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই নিয়মে ১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের বর্তমান ৮ হাজার ৮০০ টাকার বেসিক ৫০ শতাংশ বৃদ্ধিতে ১৩ হাজার ২০০ টাকা এবং শতভাগ বৃদ্ধিতে ১৭ হাজার ৬০০ টাকা হবে। এ ছাড়া ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী ও আয়াদের বর্তমান ৮ হাজার ২৫০ টাকার সর্বনিম্ন বেসিক ৫০ শতাংশ বাড়লে ১২ হাজার ৩৭৫ টাকা এবং ১০০ শতাংশ বৃদ্ধি পেলে ১৬ হাজার ৫০০ টাকা হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম আর্থিক বৈষম্যের শিকার। বর্তমান আকাশছোঁয়া বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমরা আশা করি আসন্ন বাজেটে বেতন বৃদ্ধির বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং এমপিওভুক্ত শিক্ষকেরাও এর সমঅধিকার পাবেন।

Link copied!