× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৩:২২ এএম

তাপপ্রবাহের পর স্বস্তির বার্তা, আগামী তিন দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৩:২২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘস্থায়ী গরমে জনজীবন যখন বিপর্যস্ত হয়ে উঠেছিল, তখন শুক্রবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় হওয়া বৃষ্টিপাত কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির ধারা আগামী তিন দিন পর্যন্ত দেশের সব বিভাগে কমবেশি অব্যাহত থাকতে পারে।

শুক্রবার রাতে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দিনের মতোই আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের কারণে দেশের অধিকাংশ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নরসিংদীতে, যেখানে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার, চাঁদপুরে ৩৯ মিলিমিটার, টাঙ্গাইলে ৩২ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।

এদিকে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রূপালী বাংলাদেশ

Link copied!