× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০১:৩১ এএম

আজভ সাগরে ড্রোন হামলা, প্রাণ হারালেন ৫ আজারবাইজানি নাবিক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০১:৩১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজভ সাগরে অবস্থানরত দুটি বিদেশি মালবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় পাঁচজন আজারবাইজানি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার পেছনে ইউক্রেনের বাহিনী জড়িত। অন্যদিকে ইউক্রেনের ড্রোন ইউনিটের প্রধান জানিয়েছেন, অধিকৃত অঞ্চলের অবৈধ পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে। তবে নিহত নাবিকদের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া থেকে পাওয়া সরকারি তথ্য অনুযায়ী হামলার শিকার দুটি জাহাজে মোট ২৫ জন আজারবাইজানি নাগরিক ক্রু সদস্য হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে যে জাহাজ দুটির মালিকানা কোনো আজারবাইজানি প্রতিষ্ঠানের নয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলার ফলে পাঁচজন আজারবাইজানি নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের রাশিয়ার উপকূলীয় শহর ইয়েইস্কের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে আজারবাইজানের কূটনৈতিক কর্মকর্তারাও পৌঁছেছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, বেলিজ ও পালাউয়ের পতাকাবাহী ‘নাত্রা’ এবং ‘সিরকন’ নামের জাহাজ দুটি তুরস্ক থেকে রোস্তভ-অন-দন বন্দরের দিকে যাওয়ার সময় হামলার মুখে পড়ে।

এদিকে ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি দাবি করেছেন, ৫ জুন রাতের অভিযানে মারিউপোল ও বেরদিয়ানস্ক বন্দরসহ আশপাশের জলসীমায় থাকা পাঁচটি জাহাজে আঘাত হানা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব জাহাজ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে শস্য পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

অন্য এক ঘটনায় রোমানিয়ার কন্সতান্তা বন্দরে ইউক্রেনের একটি নৌ-ড্রোন বিস্ফোরিত হয়েছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরিত হয়। ওই অভিযানে মোট পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে একটি রোমানিয়ায় এবং আরেকটি ইউক্রেনের ভূখণ্ডে বিস্ফোরিত হয়েছে। বাকি তিনটি ড্রোনের অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি।

সূত্র: গালফ নিউজ

রূপালী বাংলাদেশ

Link copied!