× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৭:০১ পিএম

লোকসভার মতো রাজ্যসভাতেও ভেঙে টুকরো হচ্ছে তৃণমূল!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৭:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিধানসভা, লোকসভার মতো এবার কি রাজ্যসভাও ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সংসদীয় শক্তি? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কয়েক দিন ধরেই রাজ্যসভার সংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় উলটো সুর শোনা যাচ্ছে। তিনি সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন, পাশাপাশি সংসদে তৃণমূল সাংসদদের বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিতও দিয়েছেন।

অন্যদিকে একের পর এক পোস্টে জল্পনা আরও বাড়াচ্ছেন বাবুল সুপ্রিয়। দলের ভেতরের অস্বস্তি নিয়ে রাজনৈতিক মহলে এরই মধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

মমতা ব্যানার্জি যাদের রাজ্যসভায় পাঠিয়েছিলেন, তাদের অনেককেই এখন আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না বলেও প্রশ্ন উঠছে। রাজ্যসভার তৃণমূল সাংসদদের তালিকায় রয়েছেন- ডেরেক ও’ ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, দোলা সেন, প্রকাশ চিক বড়াইক, মমতা ঠাকুর, সুস্মিতা দেব, সামিরুল ইসলাম, সুখেন্দুশেখর রায়, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার ও মানেকা গুরুস্বামী।

এদের মধ্যে সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষকে একসময় তৃণমূলের হয়ে সোচ্চার হতে দেখা গেছে। এখনও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও, সরাসরি দলের অবস্থান নিয়ে তাদের ভূমিকা কতটা স্পষ্ট- তা নিয়েও প্রশ্ন উঠছে।

অন্যদিকে বাবুল সুপ্রিয় ছাড়া একেবারে নবাগত কয়েকজন সাংসদের কথাও উঠে আসছে আলোচনায়। ভোটের আগে মমতা ব্যানার্জির ধর্না মঞ্চে রাজীব কুমার ও মানেকা গুরুস্বামীর উপস্থিতি নজর কাড়লেও, ভোটের পর তাদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ডেরেক ও’ ব্রায়েন ও দোলা সেন ছাড়া বাকিদের প্রকাশ্য উপস্থিতিও কমে গেছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজ্যসভার সাংসদরাও কি ধীরে ধীরে দূরত্ব বাড়াচ্ছেন?

একই সঙ্গে লোকসভা নিয়েও চলছে জল্পনা। ২০২৪ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী ২৮ জন সাংসদের দিকেও এখন নজর রয়েছে। অভিযোগ, পরাজয়ের পর মমতা ব্যানার্জি যখন প্রথমবার পথে নামেন, তখন উপস্থিত ছিলেন মাত্র কয়েকজন বিধায়ক এবং অল্প কয়েকজন সাংসদ।

কাকলি ঘোষ দস্তিদার আগেই নিজের অসন্তোষ প্রকাশ করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। দীর্ঘদিনের সহযাত্রী হলেও ভোটে ভরাডুবির পর তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

সব মিলিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন, লোকসভা ও রাজ্যসভা—দুই ক্ষেত্রেই তৃণমূলের সাংসদদের একাংশ ধীরে ধীরে দূরত্ব তৈরি করছেন কি না, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৮ জন লোকসভার সাংসদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক—প্রায় ২০ জন পর্যন্ত দল ছাড়তে পারেন বলেও জল্পনা রয়েছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এগুলো আপাতত জল্পনা মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তব চিত্র সময়ই স্পষ্ট করবে।

Link copied!