× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:২৬ পিএম

অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার আবহে ফের আইনি বিপাকে পড়লেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী।

জানা গেছে, আর্থিক প্রতারণার এক মামলায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়া ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। অভিযোগ, ‘পাকা দেখা’ নামে একটি সিনেমায় বিনিয়োগের নাম করে অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম (শুভম)-এর কাছ থেকে প্রায় ৬৮ লাখ টাকা নিয়েছিলেন সোহম চক্রবর্তী।

শাহিদ ইমামের দাবি, ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের খাতিরে তিনি এই বিপুল পরিমাণ অর্থ সোহমকে ধার দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই টাকা ফেরত পাননি তিনি। প্রথমে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও সোহম টাকা ফেরত দিতে ব্যর্থ হন বলে অভিযোগ।

Link copied!