× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৫০ পিএম

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ যাত্রীর মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৫০ পিএম

সাহারা মরুভূমি। ছবি : সংগৃহীত

সাহারা মরুভূমি। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমির একটি দুর্গম এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ার পর পানির অভাবে তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন দুজন, যারা দীর্ঘ পথ হেঁটে কর্তৃপক্ষকে খবর দেন।

বৃহস্পতিবার (৪ জুন) নাইজারের আগাদেজ গভর্নরেট এ তথ্য জানিয়েছে। নিহতরা প্রতিবেশী দেশ মালি থেকে একটি মুসলিম ধর্মীয় উৎসব শেষে নিজ গন্তব্যে ফিরছিলেন। পথে তাদের বহনকারী ট্রাকটি সাহারা মরুভূমির প্রত্যন্ত এলাকায় বিকল হয়ে পড়ে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আসামাকা শহরের পশ্চিমে ৮০ কিলোমিটারেরও বেশি দূরে এ ঘটনা ঘটে। ট্রাকটি মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন চালক ও যাত্রীরা। পানির মজুত ফুরিয়ে যাওয়ায় তারা চরম সংকটে পড়েন।

আগাদেজ গভর্নরেট এক বিবৃতিতে জানায়, প্রচণ্ড তাপমাত্রা, পানির অভাব এবং আশপাশে কোনো সহায়তা বা সরবরাহ কেন্দ্র না থাকায় যাত্রীরা মরুভূমির প্রতিকূল পরিবেশে আটকা পড়ে যান। একপর্যায়ে তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু হয়।

তবে দুজন যাত্রী বেঁচে থাকতে সক্ষম হন। তারা প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছান এবং পরে আসামাকা শহরে গিয়ে প্রশাসনকে ঘটনাটি জানান। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে তাদের গণকবরে দাফন করা হয়।

উল্লেখ্য, সাহারা মরুভূমির এ অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপগামী অভিবাসীদের অন্যতম ট্রানজিট রুট হিসেবে পরিচিত। চরম আবহাওয়া, খাদ্য ও পানির সংকটের কারণে এ পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্র : ফ্রান্স২৪

রূপালী বাংলাদেশ

Link copied!