× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:২৪ পিএম

২৫ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:২৪ পিএম

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা দরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকার বেশি।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন দিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ মিলিয়ন ডলার।

যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

এর আগে গত ২২ জুলাই পর্যন্ত দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা দরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।

Link copied!