× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:৩৯ পিএম

ধোবাউড়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন উপজেলার সিংগুরা গ্রামের মো. বিল্লাল মিয়ার দুই বছর বয়সী মেয়ে রুজাইনা আক্তার এবং দরশা গ্রামের রফিকুল ইসলামের সাত বছর বয়সী ছেলে নোহান।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সিংগুরা গ্রামের রুজাইনার মা রোজিনা আক্তার মেয়েকে বাড়ির উঠানে রেখে টিউবওয়েলের পাশে থালা-বাসন ধুতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি রুজাইনাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দরশা গ্রামের নোহান গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পৃথক দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!