× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১০:০৪ পিএম

বরগুনায় পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১০:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরগুনার সদর উপজেলায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় নিহতের স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতের বিচারক মো. মনিরুজ্জামান এ আদেশ দেন।

পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলী এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নিহত আফাং সিকদারের স্ত্রী রাবেয়া বেগম (৩৮), মেয়ে মোছা. আতিকা (২২) এবং শাশুড়ি রাশেদা বেগম (৭০)।

নিহত আফাং সিকদার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা গ্রামের মৃত খবির সিকদারের ছেলে।

নিহতের বোন নুরজাহান বেগম অভিযোগ করেন, তার ভাই প্রায় ১৭ বছর প্রবাসে ছিলেন। এ সময়ে তিনি স্ত্রীকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা পাঠিয়েছিলেন। তার দাবি, টাকা-পয়সা, জমিজমা ও কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই রাবেয়া বেগম ও তার কথিত প্রেমিক হাসান পরিকল্পিতভাবে আফাং সিকদারকে জোর করে কীটনাশক পান করিয়ে হত্যা করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

বরগুনা থানার ওসি মো. হাচনাইন পারভেজ জানান, পারিবারিক বিরোধের জেরে আফাং সিকদারকে বিষ প্রয়োগের অভিযোগ ওঠে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে স্ত্রী, মেয়ে, শাশুড়িসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!