× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:০১ পিএম

সোনার দাম এবার কমল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি মাসেই টানা পাঁচ বার বাড়ানোর পর এবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন ঘোষণা অনুযায়ী ভরিতে সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ১৫৫ টাকা। এর ফলে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল সোমবার  থেকে কার্যকর হবে। তবে রুপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা আসেনি।

 

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি থেকে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরির দাম পড়বে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এরআগে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২০ দিনে টানা পাঁচ বার সোনার দাম বাড়ানো হয়। আর চলতি বছর ৯ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে আট বার, আর কমেছে মাত্র এক বার।

 

রূপালী বাংলাদেশ

Link copied!