× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৩:৫৮ পিএম

বাংলাদেশকে ১৩০ কোটি ডলার ঋণ দিল এডিবি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৩:৫৮ পিএম

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।     ছবি- সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ছবি- সংগৃহীত

ব্যাংকখাত সংস্কার, বিদ্যুৎ সঞ্চালন ও সড়ক উন্নয়নসহ চার প্রকল্পে বাংলাদেশকে ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুক্রবার (২০ জুন) এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং। তারা নিজ নিজ পক্ষ থেকে এসব চুক্তিতে সই করেন।

এসব চুক্তির আওতায় ব্যাংকখাত সংস্কার, ঢাকা উত্তর-পশ্চিম আন্তর্জাতিক করিডোর উন্নয়ন, বিদ্যুৎ সঞ্চালন ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মোট ১৩০ কোটি ৪০ লাখ ডলার পাবে বাংলাদেশ।

রূপালী বাংলাদেশ

Link copied!