× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:০৩ পিএম

৭.৭ সুপার সেভিংস সেল শুরু, দারাজে ৮০% পর্যন্ত ছাড় ও জ্যাকপট পুরস্কারের সুযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’। ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় গ্রাহকরা পাবেন বিভিন্ন ক্যাটাগরির পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার, ফ্রি ডেলিভারি সুবিধা এবং আকর্ষণীয় জ্যাকপট পুরস্কার জয়ের সুযোগ।

দারাজ জানিয়েছে, বর্ষা মৌসুমকে কেন্দ্র করে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলসে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে। এছাড়া নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি, ডেলিভারি ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১০ শতাংশ ছাড়ের বিশেষ ভাউচারও থাকবে।

ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে এসব অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট’। এতে ডেটলের পণ্য থেকে ন্যূনতম ২৯৯ টাকার কেনাকাটা করে সর্বাধিক সফল অর্ডার সম্পন্ন করা পাঁচজন গ্রাহক জিতে নিতে পারবেন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স। পুরস্কারের তালিকায় রয়েছে ১ টন নন-ইনভার্টার এসি, ৩২ ইঞ্চি গুগল টিভি, রিচার্জেবল সিলিং ফ্যান, এয়ার ফ্রায়ার ও মিক্সার গ্রাইন্ডার।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে ৬ ঘণ্টার ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ আয়োজন করা হয়েছে। এছাড়া ৭, ৮, ১০, ১৫ ও ১৭ জুলাই সাত ঘণ্টাব্যাপী এই বিশেষ অফার চলবে। ৯ জুলাই থাকবে ‘এক্সক্লুসিভ ট্র্যাকশন ডিল’, যেখানে নির্বাচিত পণ্য মাত্র ৭৭ টাকা ও ৭৭৭ টাকায় কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।

এ সময় বিভিন্ন ব্র্যান্ড ডেও আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮ জুলাই ভিশন, ৯ জুলাই ইউনিলিভার, ১০ জুলাই রিয়েলমি, ১২ জুলাই রেকিট, ১৩ জুলাই ভিট, ১৪ জুলাই টপ টেক জোন, ১৫ জুলাই ম্যারিকো এবং ১৬ জুলাই ওরাইমো ব্র্যান্ড ডে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য দারাজের ‘এভরিডে লো প্রাইস (ইডিএলপি)’ বা দারাজ চয়েস চ্যানেলে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি ফ্রি গিফট ও ফ্রি ডেলিভারির সুবিধা থাকছে।

এবারের ক্যাম্পেইনে এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডেটল ও ইউনিলিভার। এছাড়া গোল্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাস্যুট ন্যাচারালে ও হিমালয়া এবং সিলভার পার্টনার হিসেবে অংশ নিচ্ছে সেসা ও গোদরেজ।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায়ও থাকছে বিশেষ সুবিধা। দারাজ–ইস্টার্ন ব্যাংক কো-ব্র্যান্ড কার্ডে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়, নির্বাচিত ব্যাংকের কার্ডে ১২ শতাংশ পর্যন্ত ভাউচার সুবিধা এবং বিকাশে নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্সে সর্বোচ্চ ৫০০ টাকা তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। এছাড়া ইবিএল জিপের মাধ্যমে নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ছয় মাসের ০ শতাংশ সুদে ইএমআই এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও থাকছে।

দারাজ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা দারাজ অ্যাপ কিংবা ক্যাম্পেইন পেজে প্রবেশ করে প্রতিদিনের ডিল, ব্র্যান্ড অফার ও পুরস্কারের সর্বশেষ তথ্য জানতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!