× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৪:৫৯ পিএম

মৌলভীবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৪:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। গেস্ট অব অনার ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মুমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক এবং মডেল মসজিদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মাদ ফেরদৌস-উজ-জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বক্তারা বলেন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ইসলামি শিক্ষা, গবেষণা, সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ সমাজে ধর্মীয় মূল্যবোধের চর্চা, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন।

ইমাম ও আলেম-ওলামাদের পক্ষে বক্তব্য দেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামসুল ইসলাম।

পরে জোহরের নামাজ আদায়ের পর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রায় ৪৫ দশমিক ৭৯ শতাংশ জমির ওপর চারতলা বিশিষ্ট জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

Link copied!