× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৭:৪৮ পিএম

নিউইয়র্কে রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো শুরু ৭ নভেম্বর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৭:৪৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিন দিনব্যাপী রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো শুরু হবে। প্রর্দশনীটি শহরের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে ৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এই এক্সপো বাংলাদেশের রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন গড়তে সহায়ক হবে।

রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলীম উল্লাহ জানান, বৈরী আবহাওয়ার কারণে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারেনি। তাদের অনুরোধে পবিত্র ঈদুল আজহার কারণে টাকা জমার সময়সীমা ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ১২ বছর পর আমেরিকাতে রিহ্যাবের ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মো. আলিম উল্লাহ, কো-চেয়ারম্যান মো. ইমদাদুল হক, প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদ ও রিহ্যাব এর সদস্য আমেরিকা প্রবাসী সাইদুল ইসলাম বাদল। তারা স্থানীয় কমিউনিটি নেতারা, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সাংবাদিক ও বাংলাদেশি প্রেস ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

এক্সপোতে বাংলাদেশের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি তাদের প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করবে। থাকবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা, যা প্রবাসী জীবন ও বাংলাদেশের মধ্যে আবেগঘন সংযোগ তৈরি করবে।

Link copied!