× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:০৯ পিএম

ঢাবিতে দুই হলের নাম পরিবর্তনের দাবি, ভিসি কার্যালয় ঘেরাও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক সেতারা বেগম’ রাখার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতাসহ সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা জুলাই মাসে সংঘটিত গণহত্যার সমর্থন দিয়েছেন এমন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’ এবং ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’-সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি চলাকালে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ইতিহাসে স্বৈরাচারের উদাহরণ হিসেবে তিনি শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করেন এবং দাবি করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার কোনো প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা হবে না।

এ সময় তিনি আরও বলেন, জুলাই মাসে যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের সবাইকে প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।

Link copied!