× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৪৯ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৪৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। শুরুতে দুটি ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছিল, তবে নতুন নির্দেশনায় দুই ধাপের পরীক্ষা একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর শামসুজ্জামানের সই করা এক জরুরি নির্দেশনায় পরীক্ষার সময়সূচির পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দুই ধাপে আবেদন করা সব প্রার্থীর পরীক্ষা আগামী ২ জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা—খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান—ছাড়া দেশের সব জেলায় এ দিন পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত, টানা ৯০ মিনিটের জন্য অনুষ্ঠিত হবে।


পরীক্ষার্থীদের জন্য প্রধান নির্দেশনা:

  • প্রার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
  • প্রবেশপত্র সংগ্রহের জন্য আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। লগইনের জন্য ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির তথ্য ব্যবহার করতে হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্টকৃত প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে রাখা বাধ্যতামূলক।

কেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা:

  • পরীক্ষা কেন্দ্রগুলোতে মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা কোনো কাগজপত্র সঙ্গে রাখা নিষিদ্ধ।
  • ডিজিটাল বা কমিউনিকেটিভ ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতারণা থেকে সাবধান থাকার জন্য প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদফতর।
  • প্রাথমিক শিক্ষা অধিদফতরের এই নির্দেশনা অনুসারে পরীক্ষা আরও সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদভাবে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Link copied!