× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০১:৫৪ পিএম

২০২৬ শিক্ষাবর্ষে কলেজ ও স্কুলের ছুটির তালিকা প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০১:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭২ দিন ছুটি রাখা হয়েছে। বিশেষভাবে পবিত্র রমজান মাসে কলেজ বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. আব্দুল কুদ্দুস।

তালিকা অনুযায়ী, রমজান, দোলযাত্রা, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ২৬ দিনের ছুটি থাকবে। এই ছুটি ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলবে।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজা ও অন্যান্য পূজার ছুটি মিলিয়ে আরও ১০ দিন ছুটি রাখা হয়েছে। শীতকালীন ছুটি হিসেবে ১১ দিন বিদ্যালয় বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি, ক্লাস শুরু, বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনি পরীক্ষার সময়সূচিও জানানো হয়েছে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে ১৫ জুন এবং ক্লাস শুরু হবে ১ জুলাই। চলতি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন এবং ফল প্রকাশ করতে হবে ১৬ জুলাইয়ের মধ্যে।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন কম ছুটি রাখা হয়েছে। পবিত্র রমজান মাসে বিদ্যালয় অর্ধেক সময় খোলা থাকবে। শবেমেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ কিছুদিনের ছুটি বাতিল করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!