× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৩২ পিএম

নির্বাচনের আগেই শুরু এমপিওভুক্ত শিক্ষকদের বদলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৩২ পিএম

নির্বাচনের আগেই শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কার্যক্রম। ছবি- সংগৃহীত

নির্বাচনের আগেই শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কার্যক্রম। ছবি- সংগৃহীত

নির্বাচনের আগেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। টেলিটক লিমিটেডের সঙ্গে সফটওয়্যার চুক্তির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহে এ চুক্তি কার্যক্রম সম্পন্ন হতে পারে।

সোমবার (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, মন্ত্রণালয় টেলিটকের সঙ্গে বদলির সফটওয়্যারের চুক্তি অনুমোদন দিয়েছে, ফলে চুক্তি স্বাক্ষরের জন্য আর কোনো বাধা নেই। 

কর্মকর্তারা জানিয়েছেন, চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহেই চুক্তি কার্যক্রম সম্পন্ন করার। শিগগিরই চূড়ান্ত স্বাক্ষর হবে এবং বদলি কার্যক্রম কার্যকর হবে। বদলির সংশোধিত নীতিমালার ওপরও কাজ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, খুব শিগগিরই নীতিমালা প্রকাশিত হবে এবং নতুন নীতিমালা অনুযায়ী বদলি প্রক্রিয়া কার্যকর করা হবে।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এর ধারাবাহিকতায় শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করার কার্যক্রম শুরু হয়েছে। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড।

জানা গেছে, আগে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির সুযোগ ছিল না। তারা প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেয়েও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে তাদের আবেদন বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বদলির উদ্যোগ নেয় এবং একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে বদলি কার্যক্রম শুরু হতে দেরি হয়েছিল।

শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই নয়, এবার দেশের সকল এমপিওভুক্ত শিক্ষকের জন্য বদলি কার্যক্রম এক সফটওয়্যার ও সংশোধিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্বাচনের আগেই শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রম কার্যকর হবে।

Link copied!