× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:৪৯ পিএম

শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:৪৯ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

নবম ও তদূর্ধ্ব গ্রেডের সরকারি শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নির্দেশনা অনুযায়ী, ডিজিটাল স্বাক্ষর (ইলেকট্রনিক সিগনেচার) বিষয়ক সেমিনারে অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষক-কর্মকর্তাদের মনোনয়ন দিতে বলা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (Controller of Certifying Authorities – CCA) নিয়ন্ত্রকের কার্যালয় থেকে গত ১০ জানুয়ারি যে নির্দেশনা পাঠানো হয়েছে, তার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নবম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত সরকারি শিক্ষক ও কর্মকর্তাদের মধ্য থেকে সংশ্লিষ্ট দপ্তরের অন্তত একজন কর্মকর্তাকে ডিজিটাল স্বাক্ষর বিষয়ক সেমিনারের জন্য মনোনয়ন দিতে হবে। এ মনোনয়ন আগামী ২১ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মনোনীত কর্মকর্তার নাম, পদবি ও প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected]
-এ পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রমকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল স্বাক্ষরের ব্যবহার বাড়লে নথি ব্যবস্থাপনা সহজ হবে এবং দাপ্তরিক কার্যক্রমে সময় ও ব্যয় উভয়ই কমবে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা প্রশাসনে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও জোরদার হবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!