× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:২৭ পিএম

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফলের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত শর্তসাপেক্ষে ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা

ফলাফলের শর্তাবলী নিম্নরূপ

  1. সাময়িক ফলাফল: এই ফলাফল কেবল প্রাথমিক হিসেবে গণ্য হবে। এর ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এটি কোনো শূন্য পদে নিয়োগের নিশ্চয়তা প্রদান করে না।

  2. ত্রুটি সংশোধন: ফলাফলের যেকোনো পর্যায়ে ভুল, ত্রুটি বা মুদ্রণজনিত সমস্যা ধরা পড়লে কর্তৃপক্ষ সংশোধন বা প্রয়োজনবোধে ফলাফল বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

  3. ভুল তথ্য প্রদান: কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করে বা তথ্য গোপন রাখে, তবে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচনের সুযোগ বাতিল করতে পারবে।

  4. চূড়ান্ত নির্বাচন: লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

  5. মৌখিক পরীক্ষার তথ্য: মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশিত হবে।

  6. রোল নম্বর দেখার সুবিধা: মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (https://mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://dpe.gov.bd)-এ পাওয়া যাবে।

Link copied!