রাজশাহী, গাজীপুরসহ ১৩ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সূচি জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব জেলায় মৌখিক পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।
এর আগে, ২১ জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারা দেশে মোট ৬৯,২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
ভাইভার তারিখ ঘোষিত জেলাগুলোর মধ্যে রয়েছে: গাজীপুর, রাজশাহী, রাজবাড়ি, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া, পরীক্ষাসংক্রান্ত যে কোনো হালনাগাদ তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ভাইভা সূচি


