মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ দেওয়া হবে।
এবার মোট ১৩,৫৯৯টি শূন্যপদে শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে, যাতে যোগ্য প্রার্থীরাই সুযোগ পায়।
আবেদন সময়সূচি
আবেদন শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫৯।
- আবেদন করতে হবে অনলাইনে, ওয়েবসাইট: http://ngi.teletalk.com.bd
- বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd
- এবং টেলিটক ওয়েবসাইটে।
পরীক্ষার নম্বর বণ্টন
নিয়োগ পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এমসিকিউ পরীক্ষা ৮০ নম্বর, শিক্ষাগত যোগ্যতা ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষা ৮ নম্বর। এমসিকিউ পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রতিটি ধাপে পাশের জন্য প্রয়োজন ৪০ শতাংশ নম্বর।
পরীক্ষার বিষয়বস্তু
এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তরভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
অধিদপ্তরভেদে বিষয়গুলো হবে: সাধারণ শিক্ষা অধিদপ্তরে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল-কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা।
নিয়োগ প্রক্রিয়া
MCQ ও মৌখিক পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে এবং প্রার্থী কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী নিয়োগ সুপারিশ স্বয়ংক্রিয়ভাবে করা হবে। নিয়োগ প্রক্রিয়াটি টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।
যোগ্যতা ও শর্ত
প্রার্থীর সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।


