মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর। জানুয়ারি ২০২৬ মাসের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোর কাছে এসব চেক পাঠানো হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীরা আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পর থেকে নিজ নিজ সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে জানুয়ারি মাসের বেতন ও ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিওভুক্ত বেতন-ভাতার সরকারি অংশ বাবদ মোট ৪টি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
চেকগুলো অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাঠানো হয়েছে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তির স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১১২, তারিখ: ৫/০২/২০২৬ খ্রিস্টাব্দ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত তারিখের পর শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন