× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:০৬ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মাউশি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগের তৈরিকৃত সফটওয়্যার দিয়েই বদলি কার্যক্রম শুরু করবে সংস্থাটি।

রোববার (৮ ফেব্রুয়ারি) মাউশির একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলির প্রথম নীতিমালা তৈরির পর একটি ভেন্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে যে সফটওয়্যার তৈরি করা হয়েছিল ওই সফটওয়্যারের মাধ্যমেই বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। সফটওয়্যারটি ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনার শেষ পর্যায়ে নিয়ে এসেছে টেলিটক।

নামপ্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বদলি সফটওয়্যার নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই। আগের রেডি করা সফটওয়্যারের মাধ্যমেই বদলির কার্যক্রম পরিচালনা করা হবে। এখন কেবল সফটওয়্যারের ডেমো দেখানোর কার্যক্রম বাকি রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি সফটওয়্যারের ডেমো দেখাতে আমাদের বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে টেলিটকের সঙ্গে কথা বলছি। সফটওয়্যারে ডেমো দেখার পর বদলির পরবর্তী কার্যক্রম শুরু হবে।

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও এ কার্যক্রম কবে থেকে শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

Link copied!