× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:১৭ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারে রমজান মাসজুড়ে ছুটি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রমজান মাস উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আসছে বড় সুখবর। জানা গেছে, শিক্ষকদের অনুরোধ ও আবেদনের প্রেক্ষিতে পুরো রমজান মাস জুড়ে স্কুল ও মাদরাসাগুলোতে ছুটি ঘোষণা করতে পারে শিক্ষা মন্ত্রণালয়।

মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তবে স্কুলগুলোতে এবছর ১৫ রমজান পর্যন্ত ক্লাস চলবে। এই অবস্থায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষুব্ধ শিক্ষকদের একটি অংশ রমজানের ছুটি মাদরাসার সঙ্গে সমন্বয় করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আবেদন করেছেন।

আবেদনের প্রেক্ষিতে আশার আলো দেখা দিয়েছে। যদি মন্ত্রণালয় আবেদনটি মঞ্জুর করেন, পুরো রমজানকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। তিনি জানান, ‘রমজানের ছুটি সমন্বয় করার বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। যেহেতু মাধ্যমিকের শিক্ষার্থীরা রোজা রাখে ও নামাজ পড়ে, সেই বিবেচনায় যদি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, শিক্ষার্থীদের এবং শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে। আমরা আশা করছি এটি কার্যকর হবে। আগে এমনটাই হতো।’

আবেদনে উল্লেখ করা হয়েছে, রোজা রেখে শ্রেণিকক্ষে ক্লাস পরিচালনা করা শিক্ষকদের জন্য কঠিন। সারাদিন রোজা পালন করার পর সন্ধ্যায় তারাবি নামাজ আদায় আরও বেশি কষ্টকর। এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষকদের পক্ষ থেকে পুরো রমজানকাল ছুটি ঘোষণার অনুরোধ করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় পবিত্র রমজানে ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়েছে।

এছাড়া আবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখসহ মোট ৮ দিনের সাপ্তাহিক ছুটি বার্ষিক ছুটির সঙ্গে গণনা করা হয়েছে।

এবার যদি মন্ত্রণালয় আবেদনটি মঞ্জুর করেন, তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরো রমজানকালই ছুটি পালিত হতে পারে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হিসেবে ধরা হচ্ছে।

Link copied!