× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:১৫ পিএম

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে ক্লাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:১৫ পিএম

মাউশির লোগো। ছবি- সংগৃহীত

মাউশির লোগো। ছবি- সংগৃহীত

হাইকোর্ট দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো রমজান মাস বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছিল তা স্থগিত হয়েছে। ফলে ১৭ রমজান পর্যন্ত ক্লাস কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, হাইকোর্টের আগের নির্দেশনা স্থগিত হওয়ায় ৭ মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস হবে। ৮ মার্চ থেকে স্কুলে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে।

এর আগে রোববার এক রিটের শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে আবার ক্লাস শুরু হয়েছে।

অন্যদিকে, নির্বাচনের ছুটির ধারাবাহিকতায় মাদ্রাসাগুলোতে ইতোমধ্যে রমজানের ছুটি শুরু হয়েছে। বর্ষপঞ্জি অনুযায়ী, ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে। আর কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়ে ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে।

Link copied!