× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:০৯ পিএম

জাল সনদে শিক্ষকতা, এমপিও বন্ধসহ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসার একজন সহকারী শিক্ষক জাল ও ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে সরকারি বেতন-ভাতা (এমপিও) গ্রহণের অভিযোগে এমপিও স্থগিতসহ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ জানায়, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মোছা. নারজুস আরা বেগম ২০০৮ সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করলেও অকৃতকার্য হন। পরে ২০২৫ সালের ৭ জানুয়ারি তিনি যে শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র দাখিল করেন, তা ‘জাল ও ভুয়া’ হিসেবে প্রমাণিত হয়।

এই ঘটনায় উচ্চ আদালতে দায়ের করা রিট পিটিশন (নং-৫০০০/২০২৫) অনুযায়ী ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি এনটিআরসিএ কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি ও নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, তিনি জাল সনদ ব্যবহার করে মাদ্রাসায় অবৈধভাবে কর্মরত ছিলেন এবং সরকারি বেতন-ভাতা গ্রহণ করছিলেন।

এনটিআরসিএ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে, অভিযুক্ত শিক্ষকের এমপিও সুবিধা অবিলম্বে স্থগিত করা এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

Link copied!