মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে জানানো হলো যে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ জানুয়ারির মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেনি, তাদের তথ্য অবশ্যই পাঠাতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। এ চিঠি দেশের সকল মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শারীরিক শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল-এন্ড-কলেজগুলোতে ৩১ জানুয়ারির মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা আবশ্যক।
যেসব প্রতিষ্ঠান এই প্রতিযোগিতা আয়োজন করেনি, তাদের তথ্য ৫ মার্চের মধ্যে নিম্নোক্ত ই-মেইলে পাঠাতে হবে: sports.phy@gmail.com
যেসব তথ্য পাঠাতে হবে:
- প্রতিষ্ঠানের নাম ও ইআইএন নম্বর
- প্রতিষ্ঠান প্রধানের নাম
- মোবাইল নম্বর
- মন্তব্য


