ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেব্রুয়ারির বেতন পাবে না দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান!

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:১৬ পিএম
মাউশির লোগো। ছবি- সংগৃহীত

দেশের ১৯ হাজার এমপিওভুক্ত স্কুল-কলেজের মধ্যে এখনও দেড় হাজারের বেশি প্রতিষ্ঠান ফেব্রুয়ারির বেতন বিল জমা দেয়নি। আজ রাতের মধ্যে প্রতিষ্ঠানগুলো বেতন বিল সাবমিট না করলে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন না। 

ইএমআইএস সেলের সূত্র জানায়, ইতোমধ্যেই ১৭ হাজারের বেশি প্রতিষ্ঠান তাদের বেতন বিল অনলাইনে জমা দিয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আশা করা হচ্ছে।

প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষকদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

সরকার ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে বেতন প্রেরণের ব্যবস্থা করেছে, যার ফলে বেতন প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ ও দ্রুত হচ্ছে। তবু কিছু প্রতিষ্ঠানের অবহেলার কারণে শিক্ষকদের মাসিক বেতন ঝুঁকিতে পড়েছে।

ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, ‘যারা এখনও বিল জমা দেননি, তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হচ্ছে। আশা করি আজ রাতের মধ্যেই অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোও বেতন বিল জমা দেবে।’