ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাল থেকে ফেব্রুয়ারি মাসের বেতন তুলতে পারবেন যে শিক্ষকরা 

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:০৪ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওভুক্ত বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে ইতোমধ্যে চেক পাঠানো হয়েছে। ফলে আগামীকাল ৫ মার্চ থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন-ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক নির্ধারিত ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

চেকগুলো ৫ ফেব্রুয়ারি অনুদান বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেড-এর প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেড-এর স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১১৬; তারিখ: ৪ মার্চ ২০২৬ খ্রি. উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীরা ৫ মার্চের পর নিজ নিজ ব্যাংক শাখা থেকে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।