× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:৫০ পিএম

তিন মাসে সব শিক্ষকের শূন্য পদ পূরণে নির্দেশ শিক্ষামন্ত্রীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:৫০ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে মাধ্যমিক ও প্রাথমিক স্তরসহ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদ পূরণ করতে হবে।

মন্ত্রী বলেন, তিন মাস পর আমি আর কোনো শিক্ষকের শূন্য পদ দেখতে চাই না। প্রায় প্রতিদিনই সংবাদপত্রে শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হওয়ার খবর প্রকাশিত হচ্ছে। তাই দ্রুত শূন্য পদ পূরণের উদ্যোগ নিতে হবে।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় ‘শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন ইশতেহার-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে দেড় লাখের বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, শিক্ষা খাতে জনবল সংকট দূর করে পাঠদান স্বাভাবিক রাখতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!