× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৯:০৪ পিএম

বাদ দেওয়া হচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৯:০৪ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের দীর্ঘদিনের গ্রীষ্ম ও শীতকালীন ছুটি আর থাকছে না। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে তারা নন-ভ্যাকেশন ক্যাডারের আওতায় আসবেন এবং সাধারণ সরকারি কর্মচারীদের মতো বছরে নির্ধারিত ২০ দিনের অর্জিত ছুটির মধ্যে তাদের ছুটি কাটাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক স্মারকে এ তথ্য জানিয়েছে। স্মারকে বলা হয়েছে, সরকারি কলেজের শিক্ষকরা বর্তমানে ভ্যাকেশন বিভাগের সুবিধা ভোগ করলেও দীর্ঘদিন ধরে এ সংজ্ঞা পুনর্বিবেচনার আলোচনা চলছিল। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সরকারি সূত্র জানায়, এই পদক্ষেপ মূলত দীর্ঘ ছুটি কমিয়ে শিক্ষকদের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কাজে ব্যস্ত রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বর্তমানে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কলেজ বন্ধ থাকলে গ্রীষ্মকালীন ও শীতকালীন পূর্ণ ছুটির পাশাপাশি অঘোষিত ছুটিও ভোগ করতেন।

যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় এক পর্যায়ে সরাসরি শিক্ষা খাতকে নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা যথাযথ হবে না বলে মত দিয়েছে, তবে বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের শিক্ষকদের অর্জিত ছুটি, গড় বেতনের সুবিধাসহ অন্যান্য বিষয় বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এ পদক্ষেপ বাস্তবায়নের পর শিক্ষকরা সাধারণ সরকারি কর্মচারীদের মতো তাদের বার্ষিক ২০ দিনের অর্জিত ছুটির মধ্যে ছুটি কাটাবেন এবং দীর্ঘকালীন গ্রীষ্ম বা শীতকালীন বন্ধের সুযোগ আর থাকবে না।
 

Link copied!