× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৬:৩৩ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী আসন্ন বৈশাখী ভাতা পাচ্ছেন না। এই শিক্ষক-কর্মচারীর প্রতিষ্ঠান থেকে বৈশাখী ভাতার প্রস্তাব জমা না দেওয়ায় এমন শঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলছে, শনিবার (৪ এপ্রিল) রাত পর্যন্ত এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলে এক হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার বিল জমা হয়নি। এই শিক্ষক-কর্মচারীদের তথ্য বাদ রেখেই বৈশাখী ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। ফলে বিল সাবমিট না করা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন না।

এ বিষয়ে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন জানান, বৈশাখী ভাতার জন্য এক হাজারের বেশি শিক্ষক-কর্মচারী বিল সাবমিট করেননি। তাদের বিলের হিসেব ছাড়াই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। এই এক হাজার শিক্ষক-কর্মচারী বিল সাবমিট না করায় তারা বৈশাখী ভাতা পাবেন না।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Link copied!