× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:০২ পিএম

শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:০২ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়তি উৎসব ভাতা প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। চলতি বছর ১০ শতাংশ ভাতা বাড়ানো হচ্ছে, তবে এটা হয়তো বাস্তবায়ন হবে কোরবানি ঈদের সময়ে।

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় পরীক্ষায় নকল নিয়ে তিনি বলেন, পরীক্ষার হলে যেকোনো ধরনের কাগজ পেলে বহিষ্কার করা হবে। কারণ তোমাকে তো আগেই বলা হয়েছে হলে কোনো কাগজ নিয়ে যাওয়া যাবে না। বাথরুমে কাগজ পেলে কেন্দ্রসচিব দায়ী থাকবেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ১৯৮০ সালের পরীক্ষা বিষয়ক আইন পরিবর্তন করা হবে কারণ সেখানে ডিজিটাল প্রযুক্তিতে নকলের শাস্তি ছিল না। আগে নকল সাপ্লাইয়ের জন্য মানুষ লাগত, এখন এআই চ্যাটজিপিটি পরীক্ষার উত্তর বলে দেয়। এ জন্য আইন সংশোধন করা হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষায় নকলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নকল বা অনিয়ম প্রমাণিত হলে পরীক্ষার্থীর পাশাপাশি দায়িত্বরত শিক্ষক ও কেন্দ্র সচিবদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!