× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১০:২০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১০:২০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, দেশের এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে এমপিওভুক্ত করার কার্যক্রম সরকার অব্যাহত রেখেছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষকসংখ্যা, শিক্ষার ফলাফল এবং সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক প্রয়োজনীয়তা। এসব মানদণ্ড পূরণকারী প্রতিষ্ঠানগুলোকেই বাছাই করা হয়।

তিনি আরও জানান, দিনাজপুর-১ আসনের অন্তর্গত বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় বর্তমানে মোট ২৭টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় ২১টি। ৬টি স্কুল, ৫টি কলেজ, ৮টি মাদ্রাসা এবং ২টি কারিগরি প্রতিষ্ঠান। অন্যদিকে কাহারোল উপজেলায় রয়েছে ৬টি প্রতিষ্ঠান ৩টি স্কুল, ২টি মাদ্রাসা ও ১টি কারিগরি প্রতিষ্ঠান।

সরকারি নীতিগত সিদ্ধান্ত এবং নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!