× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:২০ পিএম

জাবিতে শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬

জাবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আগামীর কূটনীতিক ও তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (জেএমইউএন’২৬)। বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) আয়োজিত সম্মেলনের অষ্টম আসরটি আগামী ১৫ থেকে ১৭ মে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে ফাহমিদা সুলতানা তামান্না স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এবারের আয়োজনে ‘জলবায়ু সহনশীল বিশ্ব গড়তে বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে শান্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার পুনর্গঠন’ শীর্ষক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

জাহাঙ্গীরনগর ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬-এর মহাসচিব ফাহমিদা সুলতানা তামান্না বলেন, ‘দেশ-বিদেশের উদীয়মান কূটনীতিক, নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলনটি বিতর্ক, কূটনীতি ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিভিন্ন কমিটির সিমুলেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমালোচনামূলক চিন্তাভাবনা, আলোচনার দক্ষতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক নানা জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রতিনিধিরা উচ্চপর্যায়ের আলোচনা, রেজুলেশন প্রণয়ন এবং বহুপাক্ষিক কূটনীতির বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি বিশেষজ্ঞ সেশন, নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক আয়োজন অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।’

পাশাপাশি ১১ বছরের কূটনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এ সম্মেলন তরুণদের যুক্তিনির্ভর বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে সম্মেলনটিকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা এটিকে এবারের অন্যতম বড় ও প্রভাবশালী আয়োজন হিসেবে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।

Link copied!