× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৬:২৮ এএম

চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৬:২৮ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ চত্বর থেকে মিছিলটি শুরু হয়।  মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সালাম-বরকত হল গেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  এতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, ছাত্রদল সবসময় গণতান্ত্রিক ধারার রাজনীতি চর্চা করে।  তবে তাদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, এ ধরনের সহিংসতা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশের পরিপন্থী। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে এবং এর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশ থেকে দ্রুত ঘটনার তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!