× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:০৪ পিএম

প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:০৪ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ফাঁসের খবরকে সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের (১০১) প্রশ্ন সব বোর্ডে ফাঁস হয়েছে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই ধরনের খবরের কোনো সত্যতা নেই।

মন্ত্রণালয়ের সচিবালয় থেকে জারিকৃত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ইতিমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সারা দেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রশ্নফাঁসের খবর পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার এক দিন পর এই ধরনের খবর ছড়ানো শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অহেতুক উদ্বেগ সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এই গুজব ছড়াচ্ছে। বিজ্ঞপ্তিতে দৃঢ়ভাবে জানানো হয়েছে, প্রশ্নফাঁসের এই অপপ্রচারের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীনস্থ কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারী জড়িত নন।

মন্ত্রণালয় থেকে জনগণকে এই ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রশ্ন পাওয়ার আশায় কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যদি কোথাও প্রশ্নফাঁস-সংক্রান্ত কোনো অপপ্রচার বা সন্দেহজনক কার্যক্রম নজরে আসে, তবে দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতে। গুজব রটনাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!