× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৭:৫২ এএম

প্রাথমিকের শিক্ষকদের জন্য শিক্ষা অধিদফতরের জরুরি সতর্কবার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৭:৫২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার কিংবা আপত্তিকর পোস্ট করা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

একই সঙ্গে এ ধরনের পোস্টে জড়িত শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে অধিদফতর।

নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য, কটূক্তি এবং অপপ্রচারমূলক পোস্ট করছেন বা সেগুলো শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়।

অধিদফতর জানায়, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মন্ত্রিপরিষদ বিভাগের প্রণীত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলকভাবে প্রযোজ্য।

নির্দেশনায় আরও বলা হয়, এ নির্দেশিকা লঙ্ঘন সরকারি চাকরি বিধির পরিপন্থি এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী তা অসদাচরণ হিসেবে গণ্য হবে।

যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি নেওয়া পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতেও বলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!