× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৪:৪৩ পিএম

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ও বেতন নিয়ে ফের নতুন খবর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৪:৪৩ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহার উৎসব ভাতার বিল আজ ১৩ মে-এর মধ্যে সাবমিট শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মে মাসের বেতনের সাবমিট আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ ১৩ মে-এর মধ্যে এমপিও জনবলের ঈদুল-আজহার উৎসব ভাতা সাবমিট সম্পন্ন করতে হবে। মে মাসের বেতন সাবমিট ১৪ মে থেকে। নির্ধারিত সময়ের মধ্যে বিল অনলাইনে দাখিল করতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

এর আগে মঙ্গলবার (১২ মে) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার বিল দ্রুত সাবমিটের তাগিদ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিল অনলাইনে দাখিল করতে ব্যর্থ হলে এর দ্বায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ঈদুল আজহার (মে-২০২৬) উৎসব ভাতা বিল অনলাইনে দাখিল করার জন্য ৭ মে-এর মারফত প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেওয়া হয়। এই চিঠিতে প্রতিষ্ঠান প্রধানদেরকে ১৩ মে’র মধ্যে তার প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ঈদুল-আজহার (মে-২০২৬) উৎসব ভাতা বিল অনলাইনে দাখিল করতে বলা হয়।

Link copied!