× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১০:০১ পিএম

৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির ভিসার অপেক্ষায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১০:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পড়াশোনার জন্য বরাবরই দারুণ সব সুবিধা দিয়ে থাকে জার্মানি।

বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম গৌন্তব্য ইউরোপের এই দেশটি।

সেখানে প্রতিবছরই উল্লেখ্যযোগ্য সংখ্যক শিক্ষার্থী গমন করেন।

বর্তমানে জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী।

 

২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসের মধ্যে এসব ভিসা আবেদন করেন তারা।

এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন তিনি।

রাষ্ট্রদূত ট্রোস্টারের দেওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন।

এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।

আরবি/ফিজ

Link copied!