× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৭:৪২ পিএম

সফল হতে হলে উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন জরুরি : ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৭:৪২ পিএম

অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি-রূপালী বাংলাদেশ

অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি-রূপালী বাংলাদেশ

সফল হতে হলে উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন জরুরি বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বুধবার (৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘যারা যথাযথ উন্নয়ন অভ্যাস আয়ত্ত করেছে, দক্ষতা নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করছে এবং যারা উন্নয়ন অধ্যয়নে অনুগামী- আগামী বিশ্ব তাদের হাতের মুঠোয় থাকবে।

ইবি ভিসি বলেন, উন্নয়ন একটি নিঃশেষ প্রক্রিয়া, যেখানে অব্যাহত পরিবর্তনের মধ্য দিয়ে একটি লক্ষ্য অর্জিত হয়। উন্নয়ন একটি অভ্যাস, যা গড়ে ওঠে অব্যাহত পাঠের মধ্য দিয়ে। তোমরা যারা ডেভেলপমেন্ট স্টাডিজ অধ্যয়ন করছ, তোমাদের লক্ষ্যই হবে একটি উন্নত দেশ গঠনে নিজেদের নিবেদন করা।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে তোমরা এখন অনেক বেশি কাজ করতে পারবে। কোনো বাধা নেই, কোনো বৈরিতা নেই। চব্বিশের জুলাই বিপ্লব তোমাদের এই সুযোগ এনে দিয়েছে।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। 

এ ছাড়া উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!