× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:৩০ এএম

ডাকসুতে ভোটের আগেই জয় পেলেন যে দুই প্রার্থী

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:৩০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ডাকসু ভবন | ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ডাকসু ভবন | ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নির্বাচনে দুই প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে দুটি সম্পাদকীয় পদে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে রেহেনা আক্তার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আর লামিয়া আক্তার লিমা শামসুন নাহার হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদের প্রার্থী।

জানা গেছে, হল সংসদে ছাত্রদল বাদে অন্য কোনো ছাত্র সংগঠন প্যানেল দেয়নি। এর মধ্যে সংগঠনটির প্যানেল থেকে লামিয়া আক্তার লিমা শামসুন নাহার হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদের প্রার্থী হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, লামিয়া ছাত্রদলের প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে নির্বাচিত হতে যাওয়া রেহেনা আক্তার বাগছাসের সমর্থক বলে জানতে পেরেছি।

রূপালী বাংলাদেশ

Link copied!