× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৫:০১ পিএম

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব নিয়ে নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৫:০১ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কমিটি গঠনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক বা তার প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রোববার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৮ সেপ্টেম্বরের জারিকৃত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত’ পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে যে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’ এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধি কর্তৃক সভাপতির দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

Link copied!